জবি, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে জগন্নাথ বিশ^বিদ্যালয়ের তিন ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- কাজী রকিবুল হাসান রকি, সৌরভ রায় চৌধুরী ও মিথুন।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক উদয় কুমার মণ্ডল বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিশ^বিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র গৌরব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে বিশ^বিদ্যালয় সংলগ্ন একটি রেস্তোরাঁয় খেয়ে টাকা না দেওয়ায় ম্যানেজারের সঙ্গে ছাত্রলীগ কর্মী রকি ও সৌরভের কথা কাটাকাটি হয়।
এ সময় গৌরব ছাত্রলীগ কর্মীদের ফাও খাওয়ার বিরোধিতা করলে রকি ও সৌরভ ক্ষুব্ধ হয়ে ফুজি গলিতে নিয়ে তাকে মারধর করে এবং তার মুঠোফোন ছিনিয়ে নেয়।
পরে বিষয়টি ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল গ্র"পের কর্মী বিদ্যুৎকে জানান গৌরব। বিদ্যুৎ ফেন করে রকি ও সৌরভকে এ বিষয়ে তারা আরও ক্ষুব্ধ হয়ে শহীদ মিনারের সামনে ফের মারধর করে গৌরবকে।
পরে বিদ্যুতের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন কর্মী রকিকে পিটুনি দিয়ে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে।
গৌরব এ বিষয়ে বিশ^বিদ্যালয় প্রক্টরের কাছে রকি, সৌরভ ও মিথুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ এবং কোতোয়ালী থানায় ওই তিনজনকে আসামি করে একটি মামলা করেন। বিকালে ক্যাম্পাস থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোবাইল ফোন ছিনতাই নিয়ে আমার কাছে একটি অভিযোগ এসেছে। ঘটনা তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০৩৫ ঘ.
bdnews24