ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে পুলিশের নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
এক সদস্যের কমিটিতে আছেন আইন ও বিচার বিভাগের যুগ্ম-সচিব আশীষ রঞ্জন দাস।
হাইকোর্টের গত ২৮ জুলাইয়ের আদেশ অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আদেশে তদন্ত শেষ করে কমিটিকে ৮ সপ্তাহের মধ্যে হাইকোর্ট বিভাগে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
তিন মামলায় জামিন পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে বুধবার বিকেল ৬টার দিকে মুক্ত হন কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের
bdnews24