ঢাকা, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন মামলায় জামিন পাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের।
বুধবার সন্ধ্যা ৬টা ১০ এ প্রিজন সেল থেকে বেরিয়ে এসে কাদের সাংবাদিকদের বলেন, "নির্দোষ একজন মানুষের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের বিচার চাই আমি।"
এ সময় তাকে গ্রেপ্তারের ঘটনা এবং থানায় নিয়ে অমানবিক নির্যাতন চালানোর বিবরণ দেন কাদের।
এর আগে উপ-কারারক্ষক আবু মুসা সাংবাদিকদের জানান, জামিনের নথি পাওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে কাদেরকে মুক্তি দেওয়া হয়।
কাদেরের বোন জান্নাতুল মাওয়া জানান, আপাতত হাসপাতালে রেখেই তার ভাইয়ের চিকিৎসা করানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাওয়া বলেন, "কাদেরের সুস্থতার জন্য আরো কিছুদিন ডাক্তারের তত্ত্বাবধানে থাকা প্রয়োজন। ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই আমরা তাকে এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছি।"
মুক্তি পেয়ে দুই বন্ধুর কাঁধে ভর করে খুড়িয়ে খুড়িয়ে প্রিজন সেল থেকে হাসপাতালের ডি- ব্লকে যান কাদের। সেখান থেকে তাকে ওয়ার্ডে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়।
জান্নাতুল মাওয়া জানান, আদালতের জামিন আদেশ কেন্দ্রীয় কারাগার পৌঁছায় বিকাল ৫টার পর। সেখান থেকে তা প্রিজন সেলে নিয়ে আসেন আবু মুসা।
ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের
bdnews24