২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক মডেল কলেজে নতুন অধ্যক্ষ

একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ পদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 03:40 PM

ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ পদে। সোমবার এক সরকারি আদেশে এ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম হোসেন সরকারকে। তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আগের অধ্যক্ষ কর্নেল এএসএম মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআর/পিডি/১৮১২ ঘ.