২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন পুলিশকে বরখাস্তের নির্দেশ

ঢাবি ছাত্র আব্দুল কাদের আদালতে বলেছেন, খিলগাঁও থানায় তার ওপর নির্যাতনের এক পর্যায়ে ওসি নিজ হাতে তার পায়ে চাপাতি দিয়ে কোপ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র আব্দুল কাদেরকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার ও তার ওপর নির্যাতনের অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত খিলগাঁও থানার ওসিসহ তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ওই ঘটনা তদন্তে আইন মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে দুটি তদন্ত কমিটি করতে বলা হয়েছে। এছাড়া কাদেরকে তাৎক্ষণিকভাবে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করে রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দিতে বলেছে আদালত। বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ বৃহস্পতিবার বিকেলে এই আদেশ দেন। এর আগে আদালতের আদেশে হাইকোর্টে হাজির হন খিলগাঁও ও মোহাম্মদপুর থানার ওসি। পরে আব্দুল কাদেরকে হুইল চেয়ারে করে আদালতে উপস্থিত করা হয়। পুলিশি নির্যাতনের বিবরণ দিতে গিয়ে কাদের আদালতকে বলেন, তাকে গ্রেপ্তার করে খিলগাঁও থানায় নেওয়ার পর পেটানোর এক পর্যায়ে ওসি নিজ হাতে চাপাতি দিয়ে তার পায়ে কোপ দেন। পোশাক খুলে শরীরের পেটানোর চিহ্নও আদালতকে দেখান কাদের। শুনানি শেষে আদালত খিলগাঁও থানার ওসি হেলালউদ্দিন এবং কাদেরকে গ্রেপ্তারের অভিযানে যাওয়া এসআই আলম বাদশাহ ও এএসআই শহীদুর রহমানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত করার জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেয়। খিলগাঁও থানার ওসি 'মামলা সাজানোর' চেষ্টা করেছেন মন্তব্য করে তীব্রভাবে তাকে তিরস্কার করে বেঞ্চ। অভিযোগ তদন্তে যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তাকে নিয়ে এক সদস্যের একটি কমিটি করার জন্য আইন সচিবকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া এক সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি করে ৮ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ মহা পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেয় আদালত। আদেশে বলা হয়, কাদেরকে কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকলে স্থানান্তরের বিষয়টি স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিএমপি কমিশনার ও আইজি প্রিজন তদারক করবেন। কাদেরের মা-বাবা হাসপাতালে তাদের ইচ্ছা অনুযায়ী সন্তানের দেখভাল করতে পারবেন। কাদের নির্যাতনের অভিযোগ নিয়ে বিচারের জন্য নিু আদলতে গেলে আইনজীবী নিয়োগসহ অন্যান্য বিষয়ে তাকে যথাযথ বিচারিক সুবিধা দিতে হবে বলেও হাইকোর্টের আদেশে উল্লেখ করা হয়। এ সময় আদালতে উপস্থিত সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু বলেন, তিনি নিু আদালতে কাদেরকে আইনি সহযোগিতা দেবেন। ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের