২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাদেরকে আনা হলো হাইকোর্টে

লিখিত আদেশ পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে হাইকোর্টে আনা হয়েছে। এর আগে হাজির হন ঢাকার দুটি থানার ওসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2011, 06:23 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিখিত আদেশ পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল কাদেরকে হাইকোর্টে আনা হয়েছে। এর আগে হাজির হন ঢাকার দুটি থানার ওসি। বৃহস্পতিবার সকালে আদেশ শোনার পর বেলা ৩টার দিকে খিলগাঁও ও মোহাম্মদপুর থানার ওসি হাইকোর্টে যান। তবে নির্দেশ অনুযায়ী তখন কাদেরকে নেননি তারা। দুই ওসি সরকারি আইন কর্মকর্তার মাধ্যমে আদালতকে জানান, কারাগারে থাকা কাদেরকে আনতে লিখিত আদেশ প্রয়োজন। তখন আদালত লিখিত আদেশ দিলে বিকাল ৫টায় একটি অ্যাম্বুলেন্সে করে কাদেরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। আদালতের নির্দেশে এ সময়ে দুই ওসি হাইকোর্টেই ছিলেন। অন্য মাধ্যমে আদালতের আদেশ কারাগারে পৌঁছানোর ব্যবস্থা করেন তারা। কাদেরকে উপস্থিত করার আদেশ হয়েছে শুনে তার মা মনোয়ারা বেগম ও বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া দুপুরে হাইকোর্টে উপস্থিত হন। ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের