২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইউডব্লিউ'র বহিষ্কৃত শিক্ষার্থীদের মানববন্ধন

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের(এইউডব্লিউ) বহিষ্কৃত শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) বহিষ্কৃত শিক্ষার্থীরা। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে সংহতি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমেরেটাস অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক ফেরদৌস আরা আলীম, আইনজীবী ভুলন ভৌমিকসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। মানববন্ধন শেষে সমাবেশে অধ্যাপক জামাল নজরুল বলেন, যে ঘোষণা দিয়ে এইউডব্লিউ সাড়ে তিন বছর আগে কার্যক্রম শুরু করেছিল তা অসাড় প্রমাণ করে ১১ শিক্ষার্থীকে তারা বহিষ্কার করেছে। নিয়ম-নীতির তোয়াক্কা না করে শিক্ষার্থীদের বহিস্কার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারে নি। খারাপ ফলের অভিযোগে গত ১২ জুন ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করে এইউডব্লিউ কর্তৃপক্ষ। এর মধ্যে ৮ জন বাংলাদেশি, ২ জন শ্রীলংকান ও একজন ভারতীয়। বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে গত ৭ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবস্থান ধর্মঘট করে ৬০ জন দেশি-বিদেশি শিক্ষার্থী। নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মধ্যস্থতায় ৯ জুলাই বহিষ্কৃতদের সঙ্গে আলোচনার আশ্বাস দেয় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। তবে ৯ জুলাইও এইউডব্লিউ কর্র্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তে অটল থাকলে ক্যাম্পাস ত্যাগ করে বহিষ্কৃ ত ১১ ছাত্রী। বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ছয় দফা দাবি আদায়ে গত ১৫ জুলাই সংবাদ সম্মেলন করে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করে বহিষ্কৃতরা। এর অংশ হিসেবে শনিবার মানবন্ধন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/০০৪২ ঘ.