২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজ পর্যায়ে সাংবাদিকতা বিভাগ চালুর চিন্তা সরকারের

সাংবাদিকতা শিক্ষার মান উন্নয়নে কলেজ পর্যায়ে এই বিয়ষটি চালুর চিন্তা চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিকতা শিক্ষার মান উন্নয়নে কলেজ পর্যায়ে এই বিয়ষটি চালুর চিন্তা চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার তিনি এ কথা জানান। এ কে খন্দকার বলেন, "এই বিষয়ে পড়াশুনা ও উৎকর্ষ সাধনে সরকার ইতিমধ্যে কলেজ পর্যায়ে সাংবাদিকতা বিভাগ চালুর চিন্তা শুরু করেছে। পাশাপাশি দেশের সরকারি-বেসরকারি গণমাধ্যমসহ বিভিন্ন স্থানে সাংবাদিকতায় পাস করা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টিও সরকার গুরুত্বসহ বিবেচনা করছে।" গণযোগযোগ ও সাংবাদিকতা এবং জার্নালিজম এ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির উদ্যোগে সিনেট ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের গণমাধ্যম ও সাংবাদিকতার অগ্রগতিতে উল্লে