২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির পরিবহনে যুক্ত হলো নতুন ২টি বাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দুটি বাস পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দুটি বাস পেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। মঙ্গলবার সকালে ক্যাম্পাসের প্রসাশনিক ভবনের সামনে প্রধানমন্ত্রীর দেওয়া বাস দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। চবি শিক্ষক সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে বাস দুটির যাত্রা উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ। প্রধানমন্ত্রীর দেওয়া দুটিসহ মোট ১৫টি বাস প্রতিদিন চবি'র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীদের আনা নেওয়া করে। অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থার উন্নয়নে দুইটি বাস দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেকান্দার চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ জুলাই প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফকে দুটি বাসের চাবি দেন। ১৫ জুলাই বাস দুইটি চবিতে আনা হয় বলে ফরহাদ হোসেন খান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪৪ ঘ.