২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগে বিরোধী পক্ষের হামলায় আহত ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একপক্ষের হামলায় অপরপক্ষের পাঁচ কর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 03:34 PM

বাংলাদেশ/আদারটপ বিএন চট্টগ্রাম- চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের একপক্ষের হামলায় অপরপক্ষের পাঁচ কর্মী আহত হয়েছে। আহতরা হলেন- ইতিহাস বিভাগের বাপ্পি, দর্শনের তাপস, ইংরেজী বিভাগের আশিক আজিজ রুহান, শুভন দাশ ও হিমেল চৌধুরী। এরা সবাই ছাত্রলীগকর্মী। শনিবার সকাল ১২টার দিকে চবি ক্যাম্পাসের রেল স্টেশন চত্বরে এবং বিকেল ৪টায় নগরীর ষোলশহর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। আহতদের প্রথম তিনজনকে চবি মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দু'জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের ঘটনাকে কেন্দ্র করে চবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানজীম পক্ষের কর্মীরা রেজা পক্ষের তিন কর্মীকে লাঠিপেটা করে।' বিকেল ৪টার দিকে আবার হামলা করে চাপাতি দিয়ে আরও দুইজনকে আহত করে। গত ৩০ এপ্রিল ছাত্রলীগের দুই পক্ষের হামলায় বর্তমান ছাত্রলীগ কমিটির যুগ্ম সম্পাদক তানজীম হোসেন গুরুতর আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে তানজীমের পক্ষের কর্মীরা গত এক জুলাই চবি ক্যাম্পাসে আরও তিন ছাত্রলীগকর্মীকে পিটিয়ে আহত করেছিল। তানজীম ও রেজাউল করীম রেজা সাবেক ছাত্রনেতা এবং নগর আওয়ামী লীগের সদস্য আ জ ম নাছির উদ্দিনের সমর্থিত ছাত্রলীগ কর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/আরএম/পিডি/২০০০ ঘ.