২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সুন্দরগঞ্জ কলেজে সংঘর্ষ, আহত ১১

গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

গাইবান্ধা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রি কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে ইমন সরকার ধলা (২০), শামিম মিয়া (১৮), শিপুল (২০), রওশন আলম (১৬), ফিরোজ কবীর (১৮) ও রুহুল আমিনকে (১৭) সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কলেজের অধ্যক্ষ বজলুল হক জানান, ক্যাম্পাসের বাইরের একটি ঘটনার জের ধরে সকাল ১১টার দিকে প্রথম বর্ষের কয়েকজন ছাত্র দ্বিতীয় বর্ষের কয়েকজন ছাত্রের উপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পুলিশ গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অধ্যক্ষ আরো জানান, ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কলেজ ৩ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫৯ ঘ.