২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসায় সঙ্কট ঘনীভূত

অধ্যক্ষ নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যেই সরকার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ বাতিল করে দেওয়ার পর ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্কট আরো ঘনীভূত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 08:43 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যক্ষ নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যেই সরকার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ বাতিল করে দেওয়ার পর ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্কট আরো ঘনীভূত হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের একটি অংশ সভা করে অধ্যক্ষ হোসনে আরা বেগমকে অপসারণের সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ড ওই পর্ষদ বাতিল করে চার সদস্যের অ্যাডহক কমিটি করার কথা জানায়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বর্তমান পরিচালনা পর্ষদ পরিস্থিতি সামাল দিতে না পারায় তা বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক মহিবুল হকের নেতৃত্বে চার সদস্যের অ্যাডহক কমিটিই আপাতত প্রতিষ্ঠানটির দেখভাল করবে।" ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক স