২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষে আহত ২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইউপিডিএফ এবং জেএসএস সমর্থকদের সংঘর্ষে দুই পাহাড়ি ছাত্র আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 05:14 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইউপিডিএফ এবং জেএসএস সমর্থকদের সংঘর্ষে দুই পাহাড়ি ছাত্র আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আহত দুই শিক্ষার্থী নাট্যকলা বিভাগের দ্বিতীয় বর্ষের সোহেল চাকমা এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিমন চাকমা ইউপিডিএফ আর সমর্থক। তারা চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন। চবি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চবি ক্যাম্পাসের দক্ষিণে 'দুই নাম্বার গেট' এলাকায় দুই সংগঠনের সমর্থকদের মাঝে সংঘর্ষ বাঁধে। সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। চবি পাহাড়ি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অজিত চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকালে চবি ক্যাম্পাসে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে পাহাড়িদের আদিবাসী হিসেবে স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদের বিক্ষোভ সমাশের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মাঝে এ সংঘর্ষ হয়। চবি প্রক্টর ড. আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকমকে বলেন, ইউপিডিএফ এবং জেএসএস সমর্থক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। বিষয়টি চবি ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনী দেখবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/পিডি/২৩০৭ ঘ.