রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসের বর্ণিল সাজে রাবি পরিবারের সদস্যরা মেতে ওঠে আনন্দে।
১৯৫৩ সালের ৬ জুলাই যাত্রা শুরু হয়েছিল ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের। এবার বিশেষ কারণে ৬ দিন পর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্ বিশ্ববিদ্যালয় পতাকা ও প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা এবং বর্ণিল বেলুন ওড়ানো হয়। পরে সিনেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সকাল ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য মুহম্মদ নূরুল্ল
bdnews24