২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসে ফিরল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্র্থীরা

বিশ ভাগ ক্রেডিট অধ্যাদেশ বাতিল করার দাবিতে টানা ১৫ দিন আন্দোলনের পর বৃহস্পতিবার ক্লাসে ফিরেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

সিলেট, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিশ ভাগ ক্রেডিট অধ্যাদেশ বাতিল করার দাবিতে টানা ১৫ দিন আন্দোলনের পর বৃহস্পতিবার ক্লাসে ফিরেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্যের সাথে সমঝোতা বৈঠক শেষে আন্দোলন কর্মসূচি স্থগিত করে বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাসে ফিরে। হরতালের মধ্যেও নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ ভাগ ক্রেডিট অধ্যাদেশ বাতিল করে তা বাড়িয়ে ৪০ ভাগ করার দাবিতে গত ২২ জুন থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চার অনুষদের পাঁচ শতাধিক শিক্ষার্থী আন্দোলন করে আসছিলো। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে তারা মিছিল, সমাবেশ, ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এবং একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। এছাড়া নগরীতেও তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এই আন্দোলনের কারণে গত ১৫ দিন বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এ অবস্থায় গত মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল্লাহ তালুকদার। ওই সমঝোতা বৈঠকের পর বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেয়। এ ব্যাপারে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা ক্লাসে যোগদান করেছে। বৃহস্পতিবার নিয়মিত পাঠদান ও পরীক্ষা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৫১ ঘ.