২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী নিপীড়নের অভিযোগে ভিকারুননিসার শিক্ষক গ্রেপ্তার

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরকে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরকে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। কলেজের বসুন্ধরা শাখার এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার সকালে ওই শিক্ষককে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার পরিমলের বিরুদ্ধে বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। তিনি জানান, কেরানীগঞ্জের এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরিমলকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গোয়েন্দা কার্যালয়ে পরিমলকে হাজির করার পর সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। গত বছরের ২ সেপ্টেম্বর বাংলা বিভাগের শিক্ষক হিসাবে পরিমল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/পিডি/১৮১০ ঘ.