২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় প্রতিবন্ধীদের অতিরিক্ত সময় দেওয়ার সুপারিশ

পরীক্ষায় প্রতিবন্ধীদের অতিরিক্ত ১৫ মিনিট দেওয়ার সুপারিশ করেছে এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষায় প্রতিবন্ধীদের অতিরিক্ত ১৫ মিনিট দেওয়ার সুপারিশ করেছে এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকে এ সুপারিশ করা হয়। রোববার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মমতাজ বেগম সভাপতিত্ব করেন। এতে বলা হয়, বৈঠকে প্রতিবন্ধী পরিক্ষার্থীর পরীক্ষার সময় অতিরিক্ত ১৫ মিনিট বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ছাড়া শিশুদের পাঠদান পদ্ধতি উন্নত ও আকর্ষণীয় করার লক্ষ্যে উপযুক্ত ও আধুনিক শ্রেণীকক্ষ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। স