২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির মাঝেও প্রাণের উচ্ছ্বাসে মাতোয়ারা ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯০ বছর উদযাপন উপলক্ষ্যে বৃষ্টি উপেক্ষা করেই নেচে-গেয়ে ক্যাম্পাস মাতালেন শিক্ষার্থীরা। এ যেনো প্রাণের জোয়ারে ভেসে আসা মানুষের মিলনমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, ০১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯০ বছর উদযাপন উপলক্ষ্যে বৃষ্টি উপেক্ষা করেই নেচে-গেয়ে ক্যাম্পাস মাতালেন শিক্ষার্থীরা। এ যেনো প্রাণের জোয়ারে ভেসে আসা মানুষের মিলনমেলা। শুক্রবার সকাল থেকেই আকাশে মেঘ ছিলো। একটু পর পর নেমে আসে বৃষ্টি। তবু প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালাকে আনন্দযজ্ঞে রূপ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বৃষ্টির জন্য কিছুটা বিড়ম্বনাও পোহাতে হয় অনেককে। সকাল সাড়ে ৯টার দিকে মল চত্বর থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। বর্ণাঢ্য ওই শোভাযাত্রায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীসহ কয়েক হাজার মানুষ। শোভাযাত্রাটি ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। কিন্তু বৃষ্টিতে আটকে পড়েনি বাধভাঙা এই আনন্দের জোয়ার। ব্যান্ড সংগীতের বাদ্য আর আষাঢ়ের বারিধারার সুরকে পুঁজি করে টিএসসিকে নেচে-গেয়ে আনন্দে মাতিয়ে তুলেন শিক্ষার্থীরা। নৃত্যমঞ্চে পরিণত হয় যেন টিএসসির সবুজ চত্বর। সে নাচে যোগ দেন কয়েক শিক্ষকও। বৃষ্টিভেজা ক্যাম্পাসকে নতুন রঙে রাঙিয়ে তোলেন রোকেয়া হলের ছাত্রীরা। ওই হলের ছাত্রী