২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার অজুহাতে ৩০০ আসনে ভর্তি ১৯

একাদশ শ্রেণীতে 'বাইরের' কোনো শিক্ষার্থীকে ভর্তি না করে ৩০০ আসনের মধ্যে ২৮১টি খালি রেখেই ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের কাফকো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 03:31 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ শ্রেণীতে ৩০০ আসনের মধ্যে ২৮১টি খালি রেখেই ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রামের কাফকো স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। মন্ত্রণালয়ের শর্ত থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে কাফকোর 'বাইরের' কোনো শিক্ষার্থীকে এ কলেজে ভর্তি করা হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণ এবং কাফকোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের বাইরে থেকে মেধার বিবেচনায় ৩০ শতাংশ শিক্ষার্থী ভর্তি এ কলেজে হতে পারবে। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে ভর্তির আগ্রহ থাকা সত্ত্বেও একটি ভালো কলেজে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিক্ষার্থীরা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) চিফ অপারেশন ম্যানেজার খায়রুল আলম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটি বহুজাতিক কোম্পানির পরিচালনাধীন হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের সন্তানের বাইরে কাউকে ভর্তির সুযোগ দেয়া হয় না। "প্রশাসনের নীতিগত সিদ্ধান্ত ও অবকাঠামো না থাকায় এবং নিরাপত্তার দিক বিবেচনা করে বাইরের কাউকে একাদশ শ্রেণীতে ভর্তি করা হয় না।" তবে বাইরে থেকে ৩০ শতাংশ শিক্ষার্থী ভর্তির বিষয়ে মন্ত্রণালয়ের শর্তের বিষয়টিও স্বীকার করেছেন খায়রুল আলম। কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কলেজ স্বায়ত্বসাশিত প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত। এ কারণে এখানে কাফকোর কর্মকর্তা ও কর্মচারীদের সন্তান ছাড়া বাইরের শিক্ষার্থী ভর্তি করা যায় না।" কেবল কাফকো স্কুল থেকে পাস করা শিক্ষার্থীরাই কলেজে ভর্তির সুযোগ পায় বলে জানান তিনি। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়