২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পে প্রস্তাব চেয়েছে ইউজিসি

উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (এইচইকিউইপি) আওতায় ১৮৯ কোটি টাকার একটি উপ-প্রকল্পে বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 05:50 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (এইচইকিউইপি) আওতায় ১৮৯ কোটি টাকার একটি উপ-প্রকল্পে বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইউজিসি দ্বিতীয় পর্বের এ হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রোজেক্টে (এইচইকিউইপি) প্রস্তাব আহ্বান করা হয়। ২০১১ সালের মে মাসে এ উপ-প্রকল্পে সর্বনিু ১৬ লাখ থেকে সর্বোচ্চ সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে। উদ্ভাবনী ও জবাবদিহিতামূলক কার্যক্রমকে উৎসাহ দেওয়া, কারিগরি ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে এ প্রকল্প বাস্তিবায়িত হচ্ছে। সংবাদ সম্মেলনে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী জানান, শিক্ষামন্ত্রণালয়ের অধীনে পাঁচ বছর মেয়াদি (২০০৯-২০১৩) এ প্রকল্পের প্রাক্কলিত মোট ব্যয় ৬৮১ কোটি টাকা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইউজিসির সদস্য আব্দুল হাকিম, তাজুল ইসলাম, আমেনা বেগম, এম মুহিবুর রহমান, কানিজ ফাতেমা ও কোরবান আলী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২৩৪৭ ঘ.