গাজীপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) ভর্তি শুরু হবে মঙ্গলবার। ১২ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, নির্ধারিত তারিখের পর বিলম্ব ফি দিয়ে ভর্তি হওয়া যাবে ২৬ জুলাই পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে তা পূরণ করার পর রেজিস্ট্রেশন ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে জমা দিয়ে ভর্তি হওয়া যাবে।
বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৯৪৭ ঘ.
bdnews24