ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা-২০১১ শুরু হচ্ছে মঙ্গলবার।
এবারের প্রতিযোগিতায় ঢাকার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেবে।
শিশু একাডেমির প্রধান গ্রন্থাগারিক রেজিনা আক্তার জানান, বিকাল পাঁচটায় শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিবন্ধিত শিক্ষার্থীরা ছাড়াও যে কোনো শিশু শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
কুইজ প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ০১৭১৭০৮৩৪০৪ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
দুটি বিভাগে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবে। বিভাগ-ক (৫ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত), বিভাগ-খ (৮ম থেকে ১০ শ্রেণী পর্যন্ত)
প্রতিযোগিতায় বাংলাদেশ, সা
bdnews24