২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইডেন কলেজের ছাত্রী হত্যাকারীর মৃত্যুদণ্ড

ইডেন কলেজের ছাত্রী মহসিনা রাব্বানী মেনকা হত্যামামলার আসামি তারিকুজ্জামান কবীরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 01:37 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইডেন কলেজের ছাত্রী মহসিনা রাব্বানী মেনকা হত্যামামলার আসামি তারিকুজ্জামান কবীরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ায় গত বছরের ১৫ জুলাই রাজধানীর মিরপুরের মধ্য পাইকপাড়ার বাসায় মেনকাকে হত্যা করেন কবীর। হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম আসামির উপস্থিতিতে রায় দেন। রায় শুনে কাঠগড়ায় দাঁড়ানো কবীরের (২৪) কোনো ভাবান্তর দেখা না গেলেও কান্নায় ভেঙে পড়েন আদালতে উপস্থিত মেনকার বাবা লুৎফে রাব্বানী এবং মা হাসিনা রাব্বানী। হত্যাকাণ্ডের পর মেনকার বাবা মিরপুর মডেল থানায় কবীরকে আসামি করে মামলা করেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দণ্ডিত কবীর মেনকার খালা জেসমিনের দেবর। তাদের বাড়ি ফরিদপুরে। মামলায় বলা হয়, ২০০৫ সালে মেনকা খালার বাড়ি বেড়াতে গেলে কবীরের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এসএসসি পাস কবীর বিয়ের প্রস্তাব দিলে বাংলা সাহিত্যে