২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ নিজাম উদ্দিনের সনদপত্র হস্তান্তর করলো ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মরণোত্তর বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ খাজা নিজাম উদ্দিন ভূঁইয়ার বি.কম. (অনার্স) ও মাস্টার্সের সনদপত্র তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 03:47 PM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মরণোত্তর বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ খাজা নিজাম উদ্দিন ভূঁইয়ার বি.কম. (অনার্স) ও মাস্টার্সের সনদপত্র তার পরিবারের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক তার দপ্তরে এক অনুষ্ঠানে এই সনদপত্র হস্তান্তর করেন। নিজাম উদ্দিনের বড় ভাই অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম কামাল উদ্দিন ভূঁইয়া পরিবারের পক্ষে সনদপত্র গ্রহণ করেন। ঢাবির তৎকালীন বাণিজ্য বিভাগ থেকে ১৯৬৯ সালে বিকম (অনার্স) এবং ১৯৭০ সালে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রী অর্জন করেন খাজা নিজাম উদ্দিন। পরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে এমবিএতে ভর্তি হন তিনি। এমবিএ অধ্যয়নের সময় খাজা নিজাম উদ্দিন মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ৪ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে সিলেটে যুদ্ধরত অবস্থায় ১৯৭১ সালের ৪ সেপ্টে