রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ স্থাপন করা হয়েছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সায়েন্স ল্যাবরেটরিতে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ওই মাইক্রোস্কোপ সরবরাহকারী প্রতিষ্ঠান ওভারসিজ মার্কেটিং কোম্পানির ভারতীয় প্রতিনিধি প্রকৌশলী রাজা বসু মাইক্রোস্কোপের বৈশিষ্ট্য, ব্যবহারের বিভিন্ন দিকসহ বিভিন্ন কারিগরি ও প্রযুক্তিগত দিক তুলে ধরেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তোফাজ্জল হোসেন তরফদার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আবু রেজা, রসায়নের অধ্যাপক মনিরুল ইসলাম এবং ফলিত পদার্থবিজ্ঞানের অধ্যাপক আরিফুল ইসলাম আধুনিক উচ্চতর গবেষণা কাজে এ মাইক্রোস্কোপের প্রয়োজনীয়তা স
bdnews24