রংপুর, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের 'মিনি ক্যান্টনমেন্ট' বলে খ্যাত রংপুর কারমাইকেল কলেজের চারটি ছাত্রাবাসের সকল সিট বরাদ্দ বাতিল করা হয়েছে।
সোমবার বিকেলে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২০ জুনের মধ্যে ছাত্রাবাস থেকে মালপত্র সরিয়ে নেওয়ার জন্য ছাত্রদের চুড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দীপকান্ত নাথ দাস জানান, কলেজে জিএল, ওসমানী, সিএম এবং কেবি-এই চারটি ছাত্রাবাস। এগুলোর সিট সংখ্যা চারশ'র মত। এর মধ্যে কেবি ছাড়া তিনটি ছাত্রাবাসে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা অবস্থান করে বিভিন্ন অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলো।
গত ১২ মার্চ কলেজে ছাত্রলীগ ও শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনায় সবগুলো ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু শিবির ক্যাডাররা ওই তিনটি হল পুনরায় দখল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে।
এ অবস্থায় সোমবার কলেজ একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় চারটি ছাত্রাবাসে আবাসিক সকল ছাত্রের সিট বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে ২০ জুনের মধ্যে আবাসিক ছাত্রদের সমস্ত মালামাল নিয়ে যাওয়ার চুড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
অধ্যক্ষ জানান, পরবর্তীতে মেধার ভিত্তিতে এই সব ছাত্রাবাসে সিট বরাদ্দ করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেবি ছাত্রাবাস শুধু হিন্দু স
bdnews24