২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু

নতুন নীতিমালার আওতায় কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নীতিমালার আওতায় কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ৯ জুন। মনোনীতদের তালিকা ১৯ জুন প্রকাশ করা হবে এবং আগামী ২ জুলাই ক্লাস শুরু হবে।" তিনি জানান, ঢাকার ১৬টি কলেজে অনলাইনে ভর্তির সুযোগ রয়েছে। বিষয়টি সম্পর্কে মানুষকে জানাতে বিজ্ঞাপন দেওয়া হবে। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের ভর্তি কার্যক্রম শুরু করে দিয়েছি। ঢাকার অন্য আরো ১৫টি কলেজের মতো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও অনলাইনে আবেদন করা যাবে।" নতুন নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এবারও কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের এসএসসি/সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। ঢাকা বোর্ডে ১৬ কলেজে এবার অনলাইনে ভর্তি করানো হচ্ছে। এগুলো হলো- ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, সরকারি টঙ্গী কলেজ, সরকারি তোলারাম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজ। ১৬টি কলেজে আসন রয়েছে ২২ হাজার ৮৫৫টি। এর মধ্যে বিজ্ঞানে ৭ হাজার ৭১৫, মানবিকে ৪ হাজার ৩৪৫ এবং ব্যবসায় শিক্ষায় ১০ হাজার ৭৯৫টি। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে মোট ১০ লাখ ৭৫ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী পাস করেছে। দেশের কলেজগুলোতে মোট আসন আছে ১৭ লাখ ৩৪ হাজার ৩৬৬টি। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভর্তি নীতিমালা সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত হয়েছে যে, বিভাগীয় ও জেলা শহরের কলেজগুলোতে ৮৬ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। ৭ শতাংশ আসন সংশ্লিষ্ট বিভাগ বা জেলা সদরের বাইরের অঞ্চলের শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত দপ্তর এবং স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সব বিষয়ের ওপর সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ধরে ক্রমাণুসারে ৪০ পয়েন্ট প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া হবে। কেবল বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান ৪০ পয়েন্টপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে সমান পয়েন্ট অর্জনের বিষয়টি নিষ্পত্তির জন্য সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত/জীব বিজ্ঞানে জিপিএ-৫ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। তাতেও সমস্যা না মিটলে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনা হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে সমান পয়েন্ট বিবেচনায় আনা হবে। এক বিভাগের প্রার্থী অন্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মোট গ্রেড পয়েন্ট একই হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে অর্জিত পয়েন্ট বিবেচনায় আনা হবে। সব মিলিয়েও সমস্যার সমাধান না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বোর্ডের চেয়ারম্যান বরাবরে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পারস্পরিক মেধাক্রম সংগ্রহ করে প্রার্থী বাছাই করবে। ভর্তি নীতিমালায় যাই থাকুক না কেন, স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ স্ব স্ব প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হতে পারবে। অনগ্রসর অঞ্চলে সহশিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার স