২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শাটল ট্রেন গ্র"পের সংঘর্ষের তদন্ত প্রতিবেদন জমা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্র"পের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

চট্টগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের বগি ভিত্তিক গ্র"পের সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে চবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো আলাউদ্দিনের কাছে এ প্রতিবেদন জমা দেন চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ও রসায়ন বিভাগের শিক্ষক মনির উদ্দিন। কমিটির জন্য নির্ধারিত ১০ কর্মদিবসের দুই সপ্তাহ পরে প্রতিবেদন জমা দিল কমিটি। চবি'র প্রক্টর আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটি আজ (বৃহস্পতিবার) প্রতিবেদন জমা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে আলোচনা শেষে প্রতিবেদনে করা সুপারিশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেরিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া প্রসঙ্গে মনির উদ্দিন বলেন, "নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১১ দিন স্থগিত থাকায় তা সম্ভব হয়নি।" তদন্ত কমিটির সদস্য সচিব ও সহকারী প্রক্টর আলী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবিষ্যতে ছাত্র সংঘর্ষের মতো ঘটনা এড়াতে প্রতিবেদনে সাতটি সুপারিশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে হামলার সঙ্গে জড়িতদের যে শাস্তি দেওয়া হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়িত করার ওপর জোর দেওয়া হয়েছে। গত ৩০ এপ্রিল দুপুরে শাটল ট্রেন চট্টগ্রাম সেনানিবাস রেল স্টেশনে পৌঁছালে বগি ভিত্তিক সংগঠন 'একাকার'র সদস্যদের ওপর হামলায় চালায় অন্য দুই সংগঠন 'উল্কা' ও 'ড্রিম বয়েজ'র সদস্যরা। এ ঘটনায় একাকার' সদস্য কাজী মো. তানজীম হোসেন, রিফাত বিন সাদিক ও জোবাইর হোসেন আহত হন। গুরুতর আহত তানজীম ও রিফাতকে ঘটনার পর দিন ঢাকায় জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন ইন্সটিটিউটে (পঙ্গু হাসপাতালে) ভর্তি করানো হয়। এ ঘটনা তদন্তে গত ১ মে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষক মনির উদ্দিনকে প্রধান করে চার সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। চবি'র সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুসারে এ হামলায় জড়িত থাকার দায়ে ছাত্রলীগের চার কর্মীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। গত ২৯ এপ্রিল বিকালে ও ৩০ এপ্রিল সকালে চবি ক্যাম্পাসে পৃথক দুটি বগি ভিত্তিক সংগঠনের মধ্যে দুই দফা হামলা পাল্টা হামলার ঘটনায় আরো পাঁচ শিক্ষার্থী আহত হন। ওই তিন ঘটনার পর চবি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে গত ২ মে থেকে ১২ মে পর্যন্ত চবি'র সব ক্লাশ- পরীক্ষা স্থগিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১৫০ ঘ.