২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি ক্যাম্পাসে উত্তেজনা

একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের জের ধরে গ্রীষ্মের ছুটিতেও উত্তেজনা বিরাজ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 02:25 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের জের ধরে গ্রীষ্মের ছুটিতেও উত্তেজনা বিরাজ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)। শনিবার সকালে সরকার সমর্থক শিক্ষক-কর্মচারী-কর্মকতা ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা ওই সংবাদের প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। গত বৃহস্পতিবার বৈশাখী টিভিতে ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়ে একটি সংবাদ প্রচারিত হয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়। এ সংবাদের ভিত্তিতেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানকে। এদিকে প্রচারিত সংবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। ইবি ছাত্র উপদেষ্টা মেহের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘুষ বাণিজ্য, সার্টিফিকেট জালিয়াতি, টাকার বিনিময়ে চাকরি দেয়া, দলীয়করণ, গাড়ি বিলাসিতা, অর্থ আত্মসাৎ ইত্যাদি অভিযোগ এনে টিভি চ্যানেলে যে সংবাদ পরিবেশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট।" তিনি বলেন, "এতদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন মুখ বুঝে সবকিছু সহ্য করলেও আর সহ্য করবে না।" বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুল আরফিন বলেন, "বিশ্ববিদ্যালয়ের একটি মহল মিথ্যা তথ্য দিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিককের প্রভাবিত করছে। আর সাংবাদিকরাও তাদের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা তথ্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয় ও সরকারের ভাবমূর্তিকে নষ্ট করছে।" শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. সেলিম তোহা, ড. আনোয়ার হোসাইন, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আ ন ম রেজাউল করিম, ড. জহুরুল ইসলাম, রেহেনা পারভীন, আনিছুর রহমান, মাহাবুব বিন শাহজাহান শুভ, সাদেক আলি, আবু হেনা মোস্তফা জামান, শামসুল ইসলাম জোহা, শেখ শাহানুর আলম কেরামত, হারুনুর রশিদ প্রমুখ। বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিনের মাধ্যমে ইউজিসি চেয়ারম্যানের কাছে তিনটি স্মারকলিপি প্রদান করে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রতিটি স্মারকলিপির অনুলিপি প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠানো হয় বলে জানান বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার বৈশাখী টিভিতে প্রচারিত সংবাদে স