সিলেট, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দ্বিতীয় এসইউডিএস সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব হয়ে গেলো শনিবার।
শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস) আয়োজিক এ উৎসবের মিডিয়া পার্টনার ছিলো অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বিতর্ক উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস এবং পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জায়েদা শারমিন।
দিনব্যাপী এ উৎসবে নানা মডেলের বিতর্ক হয়। প্রথমে অনুষ্ঠিত হয় পেশাজীবী মডেলের বিতর্ক। এ বিতর্কের বিষয় ছিলো- 'আমার হাতেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ'।
এতে রাজনীতিবিদ, তরুণ উদ্যোক্তা, শিক্ষক ও নারী শ্রমিক- এ চারটি পেশার পক্ষে বক্তব্য তুলে ধরেন শাবিপ্রবির বিতার্কিকরা।
এরপর অনুষ্ঠিত হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনের অনুকরণে ইউএন মডেলের বিতর্ক। এর বিষয় ছিলো- লিবিয়ার ওপর ন্যাটো অভিযান অবৈধ ঘোষণা করা উচিত।
শাবিপ্রবির বিতার্কিকরা এতে লিবিয়া, ফ্রান্স, ইরান, বাংলাদেশ, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতীকী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ।
তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় কাব্য জুটি বিতর্ক। টোনা-টুনি, লাইলি-মজনু ও শাকিব খান-অপু বিশ্বাস এ তিনটি জুটির নামে বিতার্কিকরা এতে অংশ নেন। এর বিষয় ছিলো- 'ফুল তো অনেক হয়, গোলাপের মতো নয়/জুটি তো অনেক হয় আমাদের মতো নয়'।
কাব্য জুটি বিতর্কের পর স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় বারোয়ারি বিতর্ক। দুটি গ্র"পে অনুষ্ঠিত এ বিতর্কে 'ক' গ্র"পে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবং 'খ' গ্র"পে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। দুটি গ্র"পে অংশ নেওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৪০ জন।
'ক' গ্র"পে চ্যাম্পিয়ন হয় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিয়া মোস্তফা ও রানার আপ হয় জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অনুব্রত নন্দী।
'খ' গ্র"পে চ্যাম্পিয়ন হয় সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক আতিকিয়া আতিয়া এবং রানার্স আপ হয় একই বিদ্যালয়ের নাসরিন আক্তার তাবাসসুম।
দুপুরের বিরতির পর অনুষ্ঠিত হয় সৃষ্টি বনাম স্রষ্টা মডেলের বিতর্ক। রবীন্দ্রনাথ-ফটিক, জীবনানন্দ দাশ-বনলতা সেন ও হুমায়ুন আহমেদ-হিমু জুটির আদলে এ মডেলের বিতর্কে অংশ নেন শাবিপ্রবি'র বিতার্কিকরা।
এরপর সিলেট সরকারি অগ্রগামি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিতার্কিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সনাতনী মডেলের প্রদর্শনী বিতর্ক। তাদের বিতর্কের বিষয় ছিল- পাঠ্যপুস্তকে বেশি বেশি রঙিন ছবি থাকা উচিত।
বিভিন্ন মডেলের বিতর্ক অনুষ্ঠিত হওয়ার পর শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি হারুন অর রশীদ ও সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়া ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিতর্ক কর্মশালা।
আঞ্চলিক মডেলের বিতর্ক অনুষ্ঠিত হয় কর্মশালা শেষ হওয়ার পরপরই। এ বিতর্কের বিষয় ছিল- আমার দেশে আমিই সেরা। এতে রংপুর, চট্টগ্রাম, নোয়াখালী, পুরান ঢাকা ও সিলেটের প্রতিনিধিরা তাদের নিজ নিজ অঞ্চলকে সেরা প্রমাণের জন্য মজাদার যুক্তি উপস্থাপন করেন।
এরপর স্কুলের শিক্ষার্থীদেরকে গ ও ঘ দুটি গ্র"পে ভাগ করে বিতর্ক অনুষ্ঠিত হয়। গ গ্র"পের বিতর্কের
বিষয় ছিলো- যখন আমার সেলফোন ছিলো না। এতে চ্যাম্পিয়ন হয় সেঁজুতি জুম্মান ও রানার আপ হয় রওশন আরা।
আর ঘ গ্র"পের বিতর্কের বিষয় ছিল-'যদি আলাদীনের চেরাগ পাই'। এতে চ্যাম্পিয়ন হয় আনন্দনিকেতন স্কুলের পূরবী রায় ও রানার আপ হয় একই স্কুলের আহমেদ রিয়াদ।
সবশেষে ছিল পুরস্কার বিতরণী পর্ব।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহউদ্দিন, মুহম্মদ ইউনুস ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমেদ সেলিমকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন লেখক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি সা'আদ বিন আব্দুর রশীদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৮৫০ ঘ.
bdnews24