২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে ২০ মে থেকে গ্রীষ্মকালীন ছুটি

গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২০ মে থেকে ২৮ মে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

রাজশাহী, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ২০ মে থেকে ২৮ মে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বন্ধ থাকবে। শনিবার রুয়েটের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত ছিল ১৩ থেকে ২৮ মে পর্যন্ত। কিন্তু রুয়েট অনির্ধারিতভাবে বেশ কিছু দিন বন্ধ থাকায় গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে ২০ থেকে ২৮ মে পর্যন্ত করা হয়েছে। এই সময়ে রুয়েটের সব ক্লাস বন্ধ থাকবে। তবে নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। ২৯ মে থেকে পুনরায় সব বর্ষের ক্লাস নির্ধারিত রুটিন অনুযায়ী শুরু হবে। স