ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অননুমোদিত ছুটি কাটানোর দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে স্থায়ীভাবে চাকুরিচ্যুত ও এক শিক্ষকের পদাবনতী করা হয়েছে।
গত বুধবার সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক আখতারুজ্জামান জানিয়েছেন।
ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম খান, শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক এ টি এম আবদুল্লাহ হিল শাফী ও ফার্মাসিউটিক্যালস কেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খন্দকার মিরাজুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়।
এ ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আজহার জাফর শাহকে পদাবনতি করে সহকারী অধ্যাপক করা হয়েছে।
অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, এ শিক্ষকরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে ছুটি নিয়ে বিদেশে অবস্থান করছেন। তাদের চিঠি দিয়ে কাজে যোগ দিতে বলা হলেও তারা সময়মত ফিরে আসেননি। তাই বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী এ সব সিদ্ধান্তনেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/পিডি/২১০৬ ঘ.
bdnews24