২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ধশত রবীন্দ্র জন্মবার্ষিকী: ঢাবিতে ২ দিনের অনুষ্ঠান

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 03:01 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দুদিনব্যাপী সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। আগামী শনি ও রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এই সব অনুষ্ঠানমালা চলবে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক নুরুর রহমান খান, ও বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। শনিবার বিকেল ৪টা থেকে ৬টায় ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে রবীন্দ্রনাথের সমাজদর্শন এবং রবীন্দ্রকবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার সকাল ১১টা থেকে ১টায় রবীন্দ্রকথাসাহিত্য ও রবীন্দ্রচিত্রকলা বিষয়ক আলোচনা সভা হবে। ওইদিন বিকেল ৪টা থেকে ৬টায় রয়েছে রবীন্দ্রনাটক ও রবীন্দ্রসংগীত বিষয়ে আলোচনা। এ দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১০০ ঘ.