২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বোর্ডে শীর্ষে কুমিল্লা জিলা স্কুল

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসিতে সেরা ২০ স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছে কুমিল্লা জিলা স্কুল। এই স্কুল থেকে ৩২১জন অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। ২৮৪ জন পেয়েছে জিপিএ-৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

কুমিল্লা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসিতে সেরা ২০ স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছে কুমিল্লা জিলা স্কুল। এই স্কুল থেকে ৩২১জন অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। ২৮৪ জন পেয়েছে জিপিএ-৫। বৃহস্পতিবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী গালর্স ক্যাডেট কলেজ। এখান থেকে ৪৬ জন পরীক্ষা দিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তৃতীয় স্থান দখল করা কুমিল্লা ক্যাডেট কলেজ থেকেও অংশ নেওয়া সবাই জিপিএ-৫ পেয়েছে। এখান থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো ৪৯ জন। এছাড়া চতুর্থ আওয়ার লেডি অব ফাতেমা গালর্স হাই স্কুল, পঞ্চম নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসপাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সপ্তম কুমিল্লা মডার্ণ হাই স্কুল, অষ্টম চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়, নবম চাঁদপুরের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দশম চাঁদপুরের আলামিন একাডেমী, ১১তম ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ১২তম ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ১৩তম নোয়াখালী জিলা স্কুল, ১৪তম বেগমগঞ্জ সরকারি পাইলট হাইস্কুল, ১৫তম কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, ১৬তম ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ১৭তম হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, ১৮তম চান্দিনার আবেদনা নূর হাই স্কুল, ১৯তম লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এবং ২০তম স্থানে দখল করেছে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫১ ঘ.