২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির শিক্ষকদের ১ ঘণ্টার কর্মবিরতি

বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

গাজীপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষকরা। দাবি বাস্তবায়ন না হলে রোববার আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন বাউবি শিক্ষক সমিতির সভাপতি মো. মোর্শেদুর রহমান। তাদের দাবির মধ্যে রয়েছে- স্কুল অব এডুকেশনের সহযোগী অধ্যাপক সুফিয়া বেগমকে ডিনের দায়িত্ব থেকে অপসারণের সিদ্ধান্ত প্রত্যাহার, এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা, বন্ধ করে দেওয়া বিভিন্ন প্রোগ্রাম চালু, শিক্ষার্থীদের হাতে যথাসময় বই সরবরাহ করা, শিক্ষকদের শিক্ষা ছুটি, লিয়েন, পদোন্নতি সচল করা ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩০ ঘ.