ঢাকা বিশ্ববিদ্যালয়, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের 'মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ' (এমডিএস) কোর্সে ভর্তির লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কলাভবনের পঞ্চম তলায় পরীক্ষার হল এবং ৫০১৪ নম্বর শ্রেণীকক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/
bdnews24