২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপায় ঝড়ের কবলে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঝিনাইদহ, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপায় ঝড়ের কবলে পড়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ (১৫) উপজেলার ছোটধলহরা গ্রামের জাফর মল্লিকের ছেলে। সে পাঁচাপাখিয়া মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছে। ধলহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, ঝড়ের মধ্যে আব্দুল হামিদ শৈলকুপা থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে। সেতু পার হওয়ার সময় ঝড়ের তোড়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। ঝড় থেমে গেলে গ্রামের লোকেরা তার লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬২৯ ঘ.