২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি'র ক্লাস-পরীক্ষা ১২ মে পর্যন্ত স্থগিত

শাটল ট্রেনের বগিভিত্তিক গ্র"পের হামলা-পাল্টা হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও পরীক্ষা আগামী ১২ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

চট্টগ্রাম, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাটল ট্রেনের বগিভিত্তিক গ্র"পের হামলা-পাল্টা হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও পরীক্ষা আগামী ১২ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। এছাড়া শনিবার বিকালের হামলার ঘটনায় জড়িত চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিষ্কার এবং ঘটনা তদন্তে চার সদস্যের আলাদা কমিটি গঠন করা হয়। নিষিদ্ধ করা হয়েছে বগিভিত্তিক গ্র"পের কার্যক্রমও। রোববার বিকালে সিণ্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য চবি'র উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুল হুদা। বহি