২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ছাত্রলীগের কর্মীকে কুপিয়েছে সংগঠনেরই আরেক পক্ষ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সরকার সমর্থক ছাত্রলীগের এক পক্ষের হামলায় আহত হয়েছে অন্য পক্ষের দুজন। এর মধ্যে এক জনের হাত চাপাতি দিয়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করা হয়েছে বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সরকার সমর্থক ছাত্রলীগের এক পক্ষের হামলায় আহত হয়েছে অন্য পক্ষের দুজন। এর মধ্যে এক জনের হাত চাপাতি দিয়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করা হয়েছে বলে পুলিশ জানায়। শনিবার সকাল পৌনে ১১টার দিকে চবি'র কাটাপাহাড় এলাকায় বগিভিত্তিক পক্ষ 'চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার' (সিএফসি) এর সদস্যরা 'ভার্সিটি এক্সপ্রেস' (ভিএক্স) পক্ষের দুই সদস্যের ওপর চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৌমেন দাশ ও আরিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চবি'র পুলিশ ফাঁড়ির উপ- পরিদর্শক নুরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌমেনের বাম হাত চাপাতির আঘাতে প্রায় ঝুলে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আখতার হোসেন ও সহকারী প্রক্টর সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চবি'র শাটল ট্রেনের বগিভিত্তিক দুই সংগঠন ভিএক্স ও সিএফসি'র সদস্যরা সবাই ছাত্রলীগের সঙ্গে যুক্ত। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভিএক্স পক্ষের নেতৃত্বে রয়েছেন ছাত্রলীগ নেতা রাকিব আহমেদ ও শিহাবুন সাকিব ভূইয়া। অন্যদিকে সিএফসি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের বর্তমান কমিটির অর্থ সম্পাদক মহসিন করিম রিয়েল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনে এসে পৌঁছায় শাটল ট্রেন। কাটা পাহাড়ের পথ ধরে এ সময় ক্যাম্পাসে যাচ্ছিলেন সৌমেন ও আরিফ। ওই সময় শাটল ট্রেন থেকে নেমে সিএফসি'র আট-দশ জন সদস্য চাপাতি ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালায়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে ভিএক্স'র সদস্যদের হামলায় সিএফসি'র তিন সদস্য আহত হন। এর পাল্টা হিসেবে সৌমেন ও আরিফের ওপর হামলা হলো বলে শিক্ষার্থীরা মনে করছে। প্রক্টর আখতার হোসেন বলেন, শুক্রবার ও আজকের (শনিবার) ঘটনায় দুপুরে ডিসিপ্লি