সিলেট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে কটাক্ষ করার অভিযোগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচ ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার রাতে ফেসবুকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তি করার অভিযোগে কোতোয়ালি থানায় করা এ মামলায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। একই কলেজের ছাত্র মেহেদী হাসান মামলাটি করেন।
পুলিশ মামলাটি নথিভুক্ত করে এ বিষয়ে তদন্ত শুরু করেছে বলে শনিবার জানিয়েছেন ওই থানার ওসি (তদন্ত) মো. খায়রুল ফজল।
আসামিরা হলেন- কলেজের তৃতীয় বর্ষের ছাত্র জায়েদুর রহমান (২২), আব্দুর রব মোহাম্মদ হোসেন রিুবু (২২), অমিত ভট্টাচার্য (২২), মোর্শেদ আহমদ শাকিল (২২) এবং দ্বিতীয় বর্ষের আনিসুল হক (২১)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা ফেসবুকে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ
bdnews24