২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ হাজার ব্ল্যাকবোর্ড দেবে এক কোরীয় প্রতিষ্ঠান

দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে ৫০ হাজার ব্লাকবোর্ড ও পাঁচ হাজার পিয়ানো দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 03:10 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান বাংলাদেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে ৫০ হাজার ব্লাকবোর্ড ও পাঁচ হাজার পিয়ানো দেবে। বৃহস্পতিবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাইইয়ং চো বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীনের সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে দেখা করেন। চো মন্ত্রীকে জানান, কোরিয়ার বোইয়াং কোম্পানি লিমিটেড চলতি বছরের জুনে প্রথম ও অক্টোবরে দ্বিতীয় দফায় এসব শিক্ষা উপকরণ হস্তান্তর করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১১৪ ঘ.