২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে 'মানোন্নয়ন সিদ্ধান্ত' বাতিলের দাবি শিক্ষার্থীদের

মানোন্নয়ন পরীক্ষা বিষয়ে সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানোন্নয়ন পরীক্ষা বিষয়ে সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে চবি'র ২০০৯-১০ ও ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রক্টরের মাধ্যমে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিনের বরাবর এ স্মারকলিপি দিয়েছে। গত বছরের ২৪ অগাস্ট চবি'র ৪৬৭তম সিন্ডিকেট সভায় মানোন্নয়ন বিষয়ে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। এগুলো হল- ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী সব শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী মানোন্নয়নে ৬০ শতাংশের বেশি নম্বর পেলেও তা নম্বরপত্রে যোগ করা হবে না। পাশাপাশি সনদপত্র ও নম্বরপত্রে 'মানোন্নয়ন' শব্দটি উল্লেখ থাকবে। সিন্ডিকেটের এ দুটি সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শর্মিষ্ঠা দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চবি প্রশাসন প্রবর্তিত অযৌক্তিক দুই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছি। চবি প্রসাশনের ৪৬৭তম সিন্ডিকেট সভায় মান্নোয়ন সংক্রান্ত সিদ্ধান্তকে দেশের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের সিজিপিএ'র সঙ্গে কোনো সমন্বয় নেই বলে শিক্ষার্থীরা দাবি করেন। গত সোমবার চবি'র ছয়টি অনুষদের ডিন বরাবর একই দাবিতে স্মারকলিপি দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৯৫২ ঘ.