২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিন্ডারগার্টেনে ছাত্রের ছুরিকাঘাতে ছাত্র আহত

মৌলভীবাজার শহরে একটি কিন্ডারগার্টেন স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রের ছুরিকাঘাতে আহত হয়েছে দশম শ্রেণীর এক ছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

মৌলভীবাজার, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার শহরে একটি কিন্ডারগার্টেন স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রের ছুরিকাঘাতে আহত হয়েছে দশম শ্রেণীর এক ছাত্র। বুধবার দুপুর সোয়া ১টার দিকে শহরের কোর্ট রোডে 'দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল' ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মৌলভীবাজার সদর মডেল থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, ছুরিকাঘাতে আহত দশম শ্রেণীর ছাত্র প্রেন্টিস উচ্ছাসকে (১৬) প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডেডলি ডেরিক প্রেন্টিসের ছেলে। বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিনিধি ইমদাদুল হক সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে প্রথম সাময়িক পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বের হচ্ছিল। বেলা সোয়া ১ টার দিকে বিদ্যালয়ের ফটকে সপ্তম শ্রেণীর ছাত্র রাবিনের সাথে দশম শ্রেণীর ছাত্র উচ্ছাসের ধাক্কা লাগে। এতে রাবিন ক্ষিপ্ত হয়ে উচ্ছাসের দু'গালে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে উচ্ছাস গুরুতর জখম হয়। ওসি অমূল্য কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই ছাত্রের মধ্যে পূর্ব বিরোধ ছিল বলে ধারণা করা হচ্ছে। রাবিন সম্ভবত পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে উচ্ছাসের বাবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৪৩ ঘ.