২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির প্রাচ্যভাষা বিভাগে সংস্কৃত শিক্ষার্থীদের তালা

আলাদা কমিটির অধীনে পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিভাগ কার্যালয় একঘণ্টা তালাবন্ধ রেখে পরীক্ষা বর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাচ্যভাষা বিভাগের সংস্কৃত বিষয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা কমিটির অধীনে পরীক্ষা নেওয়ার দাবিতে মঙ্গলবার বিভাগ কার্যালয় একঘণ্টা তালাবন্ধ রেখে পরীক্ষা বর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাচ্যভাষা বিভাগের সংস্কৃত বিষয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু হয়। পালির শিক্ষার্থীরা ওই পরীক্ষায় অংশ নিলেও সংস্কৃত বিভাগের শিক্ষার্থীরা তা বর্জন করে। প্রাচ্যভাষা বিভাগের সভাপতি ড. জ্ঞান রত