২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি শিক্ষককে দেওয়া 'কারণ দর্শাও' নোটিশ প্রত্যাহার

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়াকে দেওয়া কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়াকে দেওয়া কারণ দর্শানোর নোটিশটি প্রত্যাহার করেছে বিশ^বিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে নোটিশটি প্রত্যাহার করা হয়। আবু বকর সিদ্দিক বলেন, "বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও আনোয়ারুল্লাহ ভূঁইয়ার অনুরোধে নোটিশটি প্রত্যাহার করা হয়েছে।" তবে নোটিশ দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রসাশনের কোনো ভুল ছিলো না বলে দাবি করেন তিনি। নোটিশটি প্রত্যাহারের চিঠি পেয়ে মঙ্গলবার আনোয়ারুল্লাহ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, "কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নৈতিক জয় হয়েছে।" গত ৩ এপ্রিল একটি জাতীয় দৈনিকে 'উচ্চ শিক্ষার চালচিত্র' শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করায় দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়াকে ১১ এপ্রিল কারণ দর্শানোর নোটিশ দেয় কর্তৃপক্ষ। নিবন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পর্কে ভুল তথ্য পরিবেশন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। নোটিশটি প্রত্যাহারের দাবিতে ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন, মৌন মিছিল এবং সমাবেশ করেন। নোটিশ প্রত্যাহার করা না হলে আন্দোলনেরও হুমকি দেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৯০৮ ঘ.