২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মী নিহত

গ্যাসের চুলা থেকে আগুনে পুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মহিলা কর্মচারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 05:27 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাসের চুলা থেকে আগুনে পুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মহিলা কর্মচারী মারা গেছেন। মৃত হাসিনা বেগম (২৮) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উচ্চমান সহকারী। রোববার সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক কেএম সাইফুল ইসলাম খান বলেন, সন্ধ্যা ৬টার দিকে কাটাবন ঢালের বাসায় গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে হঠাৎ তার শাড়িতে আগুন ধরে যায়। "পরে হাসপাতালে নিয়ে গেলে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২৪ ঘ.