২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে 'শেখ হাসিনা' ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনা ছাত্রীহলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ হাসিনা ছাত্রীহলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার নতুন এ হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ। এনিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলের সংখ্যা দাঁড়ালো তিনে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. মকবুল হোসেন সাংবাদিকদের জানান, এ হলে প্রাথমিকভাবে ২৫০ ছাত্রী আবাসন সুবিধা পাবে। এ সময় উপস্থিত ছিলেন ইবি'র উপাচার্য ড. এম আলাউদ্দিন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোজাফফর আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সাত্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৭ ঘ.