২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী

পাখিসহ সব ধরনের বন্যপ্রাণী পর্যবেক্ষণ, সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বৃদ্ধিজীবী চত্বরে এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 01:08 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাখিসহ সব ধরনের বন্যপ্রাণী পর্যবেক্ষণ, সংরক্ষণ ও সচেতনতা সৃষ্টির লক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বৃদ্ধিজীবী চত্বরে এক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার 'চিটাগাং ইউনিভার্সিটি বার্ড ক্লাব'র আয়োজনে (সিইউবিসি) সকাল সাড়ে ১০টায় এই প্রদর্শনী উদ্বোধন করেন চবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। প্রদর্শনীতে টিলা ময়না, সিঁদুরী মৌটুসী, ছনিমুখী মৌটুসী, লালখার পেনগা, বড় মালাপেনগা পাখিসহ বিভিন্ন প্রাণীর ৫১টি আলোকচিত্র স্থান পেয়েছে। এগুলো চবি ক্যাম্পাসের বিভিন্ন পাহাড় ও বন থেকে তোলা। ২০০৮ সালে চবি পাখিসহ অন্যান্য প্রাণী সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ এবং সংরক্ষণে সিইউবিসি প্রতিষ্ঠা করা হয়। চবি'র বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রদর্শনী চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএল/১৯০৪ ঘ.