২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে শিক্ষককে জরিমানা

এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে গোপালগঞ্জে এক শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 02:51 PM

গোপালগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের অপরাধে গোপালগঞ্জে এক শিক্ষককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান রোববার এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত মঙ্গল দ্বীপ মন্ডল (৩৫) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ ইমারত আলী জানান, মুকসুদপুর উপজেলা সদরের এসজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসির ইংরেজি বিষয়ের পরীক্ষা চলাকালীন সময় দুপুর ১২টার দিকে মঙ্গল জানালা দিয়ে নকল সরবরাহ করতে গেলে তাকে আটক করে এ সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪৩ ঘ.