ইসলামী বিশ্বদ্যিালয়, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্বদ্যিালয়ে ছাত্রীদের আবাসন সঙ্কট নিরসনে আরেকটি মহিলা হল নির্মাণ করা হবে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য তিনটি হল হবে। বর্তমান ছাত্রীদের জন্য রয়েছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও খালেদা জিয়া হল।
এছাড়া ছাত্রদের রয়েছে চারটি হল। এগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়া, লালন শাহ ও সাদ্দাম হোসেন হল।
ইবির তথ্য, প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. গোলাম সাকলাইন জানান, আগামী ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতি বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহম্মেদের নতুন হলের ভিত্তি প্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
নতুন হলে প্রথম পর্যায়ে ২৫০ জন ছাত্রী আবাসন সুবিধা পাবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. মকবুল হোসেন।
তিনি বলেন, নয় কোটি পনের লাখ টাকা ব্যয়ে নির্মিত হলটি শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আদলে নির্মিত হবে।
এ ব্যাপারে ইবির উপাচার্য ড. এম আলাউদ্দিন বলেন, "মেয়েদের জন্য নতুন একটি হল স্থাপনের মধ্য দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসন সঙ্কট অনেকাংশে দূর করতে পারবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24